বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে ভারতকে পরাজিত করল পাকিস্তান।কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রানের লক্ষ্য মত্রা রেখেছিল ভারত। পাকিস্তানের শুরুটা একদমই ভালো হয়নি। দলীয় মাত্র ৩৩ রানের মাথায় ইমরান নাজির ও নাসির জামশিদ কে হারিয়ে বসে পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গীত দিয়েছিলেন মহঃ হাফিজ ও কামরান আকমাল। কিন্ত এরপরই শুরু হয় অশ্বিনের ঘূর্নী ঝড়। ১০ম ওভারে পাকিস্তানের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে এই ডানহাতি অফস্পিণারটি। এক ওভারেই অধিনায়ক হাফিজ ও শাহীদ আফ্রিদি সাজঘরে ফেরত পাঠায় অশ্বিন। নিজের পরের ওভারে উমর আকমলের উইকেটও তুলে নেন তিনি। অশ্বিনের আগুনে বোলিং এ মাত্র ৯১ রানে ৫ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। শেষ ৪৮ বলে প্রয়োজন ছিল ৯১ রানের। এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে দারুণ এক জয় এনে দিল কামরান আকমল। কামড়ান ৫০ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। ১৮ বলে ৩৭ রান করে তাকে দারুণ সঙ্গ দেন শোয়েব মালিক। কামড়ান আর শোয়েবের দাপটের ফলে অশ্বিনের ২৩ রানে ৪ উইকেটেও ভারতকে জয়ের স্বাদ দিতে পারেনি।
গা গরমের ম্যাচ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিরপ্রতিদ্বন্দী ভারতকে হারানোর তৃপ্তি ও আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে পাকিস্তান।
